Mazadul Hasan Shishir 0 14:18 কেমন হবে যদি ইলেকট্রিক্যালের পাওয়ার ফ্যাক্টরকে লেইস চিপসের সাথে তুলনা করা যায়? চলুন এই লেইস চিপসের প্যাকেটের মাধ্যমেই জানব পাওয়ার ফ্যাক্টর কেন ১ এর বেশি নয়? এ প্রশ্নটার উত্তর জানতে হলে, আমাদের পাওয়ার এর চৌদ্দ গুষ্টি কে চিনতে হবে। Real, Reactive & Apparent power এই terms গুলো আমরা সবাই জানি। তারপরও একবার রিভিউ করি বোঝার সুবিধার্থে। 💜 Real power হল সার্কিট এর মূল পাওয়ার যেটা পাওয়ার ফ্যাক্টর এর উপর নির্ভর করে🧡আর Reactive power হল সার্কিট এর reactive components ( Capacitor, inductor) এর unused পাওয়ার যা মূল পাওয়ার এর সাথে থাকে।❤️আর Apparent power হলো যেটা পাওয়ার ফ্যাক্টর এর উপর নির্ভর নয়। কিন্তু Real & Reactive মিলেই হয়। এবার আসি মূল প্রশ্নে। আমরা জানি, পাওয়ার ফ্যাক্টর হল Real & Apparent Power এর অনুপাত। অর্থাৎ,Power Factor = Real power / Apparent powerএখন, এই Real power হয় Apparent power এর সমান হবে না হয় ছোট হবে। কখনও apparent power এর বড় হবেনা। এখন, তাই PF এর মান ১ এর সমান বা তার কম হয়। এবার আসি লেইস চিপসের মজাদার আলোচনায়। ধরি, আমার কাছে এক প্যাকেট লেইস চিপস আছে। যতটুকু অংশ চিপস থাকে তা রিয়েল পাওয়ার। ফাকা অংশ বা বাতাসপূর্ণ অংশ reactive power। আর পুরো প্যাকেটটা apparent power। এখন, মূল চিপস (real power) নিশ্চয় প্যাকেটের (apparent power) থেকে বেশি হবে না। হয় পুরো প্যাকেটের সমান না হয় তার থেকে কম।তাই মাঝেমধ্যে মনে হয় চিপস কোম্পানির নামে ৫০% বাতাস খাইয়ে ধোকা দেয়ার মামলা ঠুকে দেই😄😄😄😄শুরুটা হবে শুরু থেকে। অনেক সদ্য পাস করা ডিপ্লোমা/বিএসসি নবীন ভাইয়েরা চিন্তিত থাকেন ভাইবা নিয়ে। ব্যাসিক ত ভূলে গেছি! আবার অনেক সিনিয়র ভাই প্রফেশনাল কাজে মনে হয়, "ইশ! যদি আবার থিওরিটা জাবর কাটা যেত?!''আপনাদের জন্য আমার ৬টি স্পেশাল ই-বুকঃই-বুক ১ঃ ইলেকট্রিক্যাল যখন এ বি সি এর মত সহজই-বুক ২ঃ সাবস্টেশন এবং সুইচগিয়ারের ময়নাতদন্তই-বুক ৩ঃ ইন্ডাস্ট্রিয়াল জটিল টপিকের সরল আলোচনাই-বুক ৪ঃ পাওয়ার সিস্টেম নিয়ে আড্ডাই-বুক ৫ঃ চা এর আড্ডায় পি এল সিই-বুক ৬ঃ ট্রান্সফরমার মহাশয়ের খুটিনাটি সামান্য হাদিয়ার বিনিময়ে ৬টি ইবুক পেতে ইনবক্সে নক দিয়ে ইমেইল আইডি শেয়ার করুন অথবা What's app 01741994646 কেমন হবে যদি ইলেকট্রিক্যালের পাওয়ার ফ্যাক্টরকে লেইস চিপসের সাথে তুলনা করা যায়? চলুন এই লেইস চিপসের প্যাকেটের মাধ্যমেই জানব পাওয়ার ফ্যাক্টর ক... Read more »
Mazadul Hasan Shishir 0 14:18 বৈদ্যুতিক পোলে বসানো CT PT দেখে আমাদের মনে অনেক প্রশ্নই জাগে। আজ CT PT মার্কিং করে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করা হবে ইনশাআল্লাহঃ সিটি হাই লেভেল কারেন্ট আর পিটি হাই পটেনশিয়াল মেজার করে তা সকলেই জানি কিন্তু সিটি পিটির টেকনিক্যাল আইডেন্টিটিফিকেশন বুঝতে পারাটাই একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ারের কাজ১) CT 5P 20 30VA দ্বারা কি বুঝায়? 5 দ্বারা বুঝায় সিটির অ্যাকুরেসির মান। P দ্বারা বুঝায় এটি একটি প্রটেক্টিভ সিটি। পরের ২০ সংখ্যাটি দ্বারা বুঝায়, সেকেন্ডারিতে প্রাইমারির ২০ গুন কারেন্ট গেলেও সেটা সিটি সেন্স করতে পারবে। একে অ্যাকুরেসি লিমিট ফ্যাক্টর বলে। এর দ্বারা ফল্ট কারেন্টের মানও বুঝায়।আর 30VA দ্বারা সিটির বার্ডেন বুঝায়, সেকেন্ডারিতে কানেক্টেড থাকা সর্বোচ্চ লোডকেই বার্ডেন বলে, যা প্রাইমারি থেকে সেকেন্ডারিকে আলাদা করে রাখে।২) একটি CT এর মান 100/5A দিয়ে কি বুঝায়?একটি সিটির মান 100/5A বলতে বোঝায়, প্রাইমারি কয়েলে কারেন্ট 100A হলে, সেকেন্ডারিতে কারেন্ট প্রবাহ হবে 5A। অর্থাৎ ট্রান্সফরমেশন রেশিও 100/5 = 20৩) একটি PT এর মান 66kV/110V দিয়ে কি বোঝায়?একটি পিটির 66kV/110V দিয়ে বোঝায়, এটির প্রাইমারিতে 66kV আবিষ্ট হলে সেকেন্ডারিতে 110 volt পাওয়া যাবে। অর্থাৎ, ট্রান্সফরমেশন রেশিও 66000/110 = 600এরকম সহজ ভাষায় বিভিন্ন প্রকার অজানা সাবস্টেশন এবং সুইচগিয়ারের ডিভাইস নিয়ে খুব সহজেই জানতে আমার লিখা বইগুলো নিতে পারেন। PGCB, PDB, REB, DPDC ভাইবা নিয়ে দুশ্চিন্তার আর কোন কারণ নেই।Ebook1: ইলেকট্রিক্যাল যখন এ বি সি এর মত সহজEbook2: সাবস্টেশন এবং সুইচগিয়ারের ময়নাতদন্তEbook3: ইন্ডাস্ট্রিয়াল জটিল টপিকের সরল আলোচনা Ebook4: পাওয়ার সিস্টেম নিয়ে আড্ডাEbook5: চা এর আড্ডায় পি এল সিEbook6: ট্রান্সফরমার মহাশয়ের খুটিনাটি সামান্য হাদিয়ার বিনিময়ে ই-বুকগুলো পেতে ইনবক্সে যোগাযোগ করুন অথবা What's app 01741994646@everyone বৈদ্যুতিক পোলে বসানো CT PT দেখে আমাদের মনে অনেক প্রশ্নই জাগে। আজ CT PT মার্কিং করে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করা হবে ইনশাআল্লাহঃ ... Read more »
Mazadul Hasan Shishir 0 14:17 এক প্রকৌশলী ভাই আমাকে প্রশ্ন করলেন, সাবস্টেশনের হৃদয় কোনটি? আমি তখন বুঝে গেলাম ভাইটি প্রকৌশলী হলেও একটু রসিক বটে। সিনামেটিক স্টাইলে সুন্দর একটি প্রশ্ন করে বসল। আমিও কম যাইনা বাপু! আমিও উত্তর দিলাম ফিল্মিটিক কায়দায়। আমি বললাম, সাবস্টেশনকে জিজ্ঞাসা করেই দেখুন। এটি চিৎকার করে জোর গলায় বলবে,"ট্রান্সফরমার আমি তোমায় ছাড়া বাঁচব না। তুমিই আমার হৃদয়।"একটু মজা করলাম। কারণ কারিগরি ভাষা মাথায় ঢুকাবার আগে একটু রিফ্রেশ হওয়া দরকার। সত্যিই ট্রান্সফরমার হল একটি সাবস্টেশনের হার্ট। এই সাবস্টেশনের যেন হার্ট এট্যাক যেন না হয় সেজন্য আমাদের প্রকৌশলী ভাইয়েরা দিনরাত কাজ করে যান। এজন্য তাদের জানাই স্যালুট।একজন বৃদ্ধ লোকের যেমন হার্ট চেকাপ জরুরি তেমনি সাবস্টেশন পুরাতন হয়ে গেলে ট্রান্সফরমার টেস্টিং জরুরি। কি কি টেস্ট ভাইয়া?💥 ট্যান ডেল্টা টেস্ট। বাপরে এইটা আবার কি? একটু ইজি করে দিলাম, এটাকে "ইন্সুলেশন টেস্ট" ই বলি।কিসের ইন্সুলেশন টেস্ট? কেন উইন্ডিং কয়েল, বুশিং!💥 ক্র্যাকল টেস্ট! OMG এইটা আবার কি? এটা হল ট্রান্সফরমার তেল পানির সাথে বন্ধুত্ব করে বসল কিনা সেই পরীক্ষা! কারণ বিধান আছে তেলে জলে হয়নারে পিরিতি!ছোটবেলায় ভাবতাম, ট্রান্সফরমার মানেই মোটা দৈত্যাকার পাওয়ার ট্রান্সফরমার। পরে জানলাম, পিচ্চি পুচকি সিটি পিটিও নাকি ট্রান্সফরমার। হাইভোল্ট বা কারেন্ট সঠিক মেজারিং তখনই পসিবল যখন সঠিক মানের সিটি পিটি বসাতে পারবেন।তাই ট্রান্সফরমার, সাবস্টেশন এবং সুইচগিয়ার, পাওয়ার সিস্টেম, পি এল সি, ইন্ডাস্ট্রিয়াল পাওয়ার সিস্টেম ডিজাইন নিয়ে কিছু বই লিখেই ফেললাম।ইবুকগুলোর তালিকাঃ📘Ebook1: ইলেকট্রিক্যাল যখন ABC এর মত সহজ📘Ebook2: সাবস্টেশন এবং সুইচগিয়ারের ময়নাতদন্ত📘Ebook3: ইন্ডাস্ট্রিয়াল জটিল টপিকের সরল আলোচনা📘Ebook4: পাওয়ার সিস্টেম নিয়ে আড্ডা📘Ebook5: চা এর আড্ডায় পি এল সি📘Ebook6: ট্রান্সফরমার মহাশয়ের খুটিনাটি কিছু সম্মানির বিনিময়ে ই-বুকগুলো (সফটকপি) ইনবক্সে নক দিন অথবা what's app 01741994646 এক প্রকৌশলী ভাই আমাকে প্রশ্ন করলেন, সাবস্টেশনের হৃদয় কোনটি? আমি তখন বুঝে গেলাম ভাইটি প্রকৌশলী হলেও একটু রসিক বটে। সিনামেটিক স্টা... Read more »
Mazadul Hasan Shishir 0 14:16 "স্যার, পাওয়ার ফ্যাক্টর কমে গেছে বলে কোম্পানির বিদ্যুৎ বিল বেশি গুণতে হচ্ছে।"- কারণটা কি? অনেকবার সম্মুখীন হয়েছি এই প্রশ্নের। আসলে পাওয়ার ফ্যাক্টরের সাথে বাড়তি বিদ্যুৎ বিলের সম্পর্কটা ঠিক কোথায়?ভোল্টেজ ও কারেন্ট দম্পতির সবচেয়ে বড় শত্রু কে জানেন?! তাদের সবচেয়ে বড় শত্রু হল ইন্ডাক্টিভ লোড। কিভাবে ভাই? প্রমাণ ছাড়া কাউকে দোষারোপ করা ঠিক না। তাই এক্ষেত্রেও প্রমাণ দরকার।ইন্ডাক্টিভ লোড ব্যবহার করা মানেই ভোল্টেজ ও কারেন্ট দম্পতির মধ্যে বিরহ তৈরি কথা। সাহিত্যিকতার বাইরে গিয়ে যদি কারিগরি ভাষায় বলি তাহলে, " ফেজ ডিফারেন্স বাড়িয়ে দেয়া"। আর ভোল্টেজ ও কারেন্টের ফেজ ডিফারেন্স বেড়ে যাওয়া মানেই পাওয়ার ফ্যাক্টর কমে যাওয়া।কারণ PF = cos@আর @ (V & I এর মধ্যবর্তী কোণ) এর মান যত বাড়বে কোসাইন মান তথা পাওয়ার ফ্যাক্টরের মান তত কমে যাবে। বিলিফ না হলে ক্যালকুলেটর মেরে দেখেন। বুঝলাম কমবে কিন্তু বিদ্যুৎ বিল বেশি আসবে কেন? একটু গাণিতিকভাবে বুঝিয়ে বলিঃP = VICos@P = VI x Power factorI = P/(VxPower Factor)এখন, ফিক্সড রিয়েল পাওয়ার ও ফিক্সড ভোল্ট রেটিং এর জন্য পাওয়ার ফ্যাক্টর কমে গেলে কারেন্ট ফ্লো (I) তত বাড়বে। কিন্তু বাড়লে কি হবে?বাড়লে লাইন লস/ কপার লস = I^2*R তত বাড়বে।আর বাড়তি পাওয়ার লসের জন্য অযাচিত বৈদ্যুতিক বিল ত কোম্পানি তার নিজ পকেট থেকে দিবেনা, আপনার থেকে উসুল করে ছাড়বেই। তাই বুঝতেই পারছেন পাওয়ার ফ্যাক্টর কমে যাওয়াটা কতটা আর্থিক ক্ষতি। তাইতো পাওয়ার ফ্যাক্টর ইউনিটি রাখতে অনেক টাকা খরচ করে ইন্ডাস্ট্রি পি এফ আই (PFI) প্যানেল বসায়।কেমন লাগল আর্টিকেলটি? আমি নিশ্চিত কারিগরি এবং বাস্তবিক গল্পের সংমিশ্রণে আপনি এতটুকুও একঘেয়ে অনুভব করেননি। ব্যক্তিবিশেষে ভিন্নতা থাকতেই পারে। ইশ! যদি ডিপ্লোমা বা বিএসসি থাকাকালীন সবগুলো কোর্সের পড়া এভাবে পাওয়া যেত?চিন্তার কোন কারণ নেই। BSC/Diploma পাসকৃত নবীন ও অভিজ্ঞ ভাইদের কথা চিন্তা করে আমার লিখা 6টি ই-বুকঃ📘Ebook1: ইলেকট্রিক্যাল যখন এ বি সি এর মত সহজ📘Ebook2: সাবস্টেশন এবং সুইচগিয়ারের ময়নাতদন্ত📘Ebook3: ইন্ডাস্ট্রিয়াল জটিল টপিকের সরল আলোচনা📘Ebook4: পাওয়ার সিস্টেম নিয়ে আড্ডা📘Ebook5: চা এর আড্ডায় পি এল সি📘Ebook6: ট্রান্সফরমার মহাশয়ের খুটিনাটি হাদিয়ার বিনিময়ে ই-বুকগুলো (সফটকপি) ইনবক্সে নক দিন অথবা what's app 01741994646এই বইগুলো মূলত ভাইবা বোর্ডে বিভিন্ন Technical প্রশ্নের উত্তর দিতে Confidence ও মনে রাখার কৌশল বাতলে দিবে। ধন্যবাদ "স্যার, পাওয়ার ফ্যাক্টর কমে গেছে বলে কোম্পানির বিদ্যুৎ বিল বেশি গুণতে হচ্ছে।"- কারণটা কি? অনেকবার সম্মুখীন হয়েছি এই প্... Read more »
Mazadul Hasan Shishir 0 14:15 চিত্রের ডিভাইসটি সনাক্তকরণ করা যাক। ব্যবহারিক জগতে প্রবেশের আগে একজন ইঞ্জিনিয়ারের জন্য ডিভাইস আইডেন্টিফিকেশন টা জানা খুবই জরুরি। কারণ Organ না চিনলে রোগ সনাক্তকরণ করা অসম্ভব। 💥নিচের চিত্রটি হল ট্রান্সফরমারের নাকের লোমকারিগরি ভাষায় যাকে আমরা বলি "ব্রীদার"ব্রীদার কিন্তু সত্যিই শরীরের নাকের লোমের মত কাজ করে থাকে। আর নাকের লোমের কাজ হল শ্বাস প্রশ্বাসের সময় বাতাসের ধূলাবালিকে আটকে রাখা।আচ্ছা বুঝলাম। তাহলে ট্রান্সফরমার ব্রীদারের সাথে এর মিল কি?ট্রান্সফরমার ওভারলোডজনিত কারণে যখন গরম হয়ে যায় তখন কনজারভেটর ট্যাংকের তেল আয়তনে বৃদ্ধি পায়। তখন তেলের উপরিভাগে আটকে থাকা বায়ু ব্রীদারে প্রবেশ করে। এ অবস্থায় বায়ুর ধূলাবালি, জলীয়বাষ্প ব্রীদারের সিলিকা জেলে আটকে যায়। আবার ঠান্ডা হবার পর যখন তেলের আয়তন কমে যায় তখন তা ব্রীদার হয়ে ট্যাংকে প্রবেশ করে। এভাবে ব্রীদার ট্রান্সফরমারকে ধূলাবালিযুক্ত ও আর্দ্র বাতাস থেকে রক্ষা করে।ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং মানেই বাস্তবের রসাত্নক আলোচনার সাথে তুলনা করে পড়া। আর এতে খুব সহজে বুঝা যায় এবং মনেও থাকে। কেমন হবে যদি এরকম গল্পে গল্পে ইলেকট্রিক্যাল এর ৬টি ইবুক পাওয়া যায়? নবীন যারা তারা ভাবছেন ভাইবা কিভাবে ফেস করবেন? কিভাবে প্রিপারেশন নিবেন? শুধুমাত্র পরীক্ষার্থীই নয় কর্মরত ভাইদেরও অনেক সময় কাজের সুবিধার জন্য থিওরি রিভাইস করা লাগে!নবীন ও অভিজ্ঞ ভাইদের কথা চিন্তা করে আমার লিখা ৬টি ই-বুকঃ📘Ebook1: ইলেকট্রিক্যাল যখন এ বি সি এর মত সহজ📘Ebook2: সাবস্টেশন এবং সুইচগিয়ারের ময়নাতদন্ত📘Ebook3: ইন্ডাস্ট্রিয়াল জটিল টপিকের সরল আলোচনা📘Ebook4: পাওয়ার সিস্টেম নিয়ে আড্ডা📘Ebook5: চা এর আড্ডায় পি এল সি📘Ebook6: ট্রান্সফরমার মহাশয়ের খুটিনাটি সামান্য হাদিয়ার বিনিময়ে ই-বুকগুলো (সফটকপি) ইনবক্সে নক দিন অথবা what's app 01741994646 চিত্রের ডিভাইসটি সনাক্তকরণ করা যাক। ব্যবহারিক জগতে প্রবেশের আগে একজন ইঞ্জিনিয়ারের জন্য ডিভাইস আইডেন্টিফিকেশন টা জানা খুবই জরুরি। কারণ Organ ... Read more »
Mazadul Hasan Shishir 0 14:15 ফ্রেশ ভাইদের মনের জিজ্ঞাসাঃপি এল সি, ভি এফ ডি, মোটর কন্ট্রোলিং এ এক্সপার্ট হতে চাই, কিভাবে সম্ভব? তার আগে ছোট ভাইদের একটি ইন্ডাস্ট্রিতে কি কি ধরনের কাজ হয় সেটা নিয়ে একটু সম্যক ধারণা দিতে চাই। ধরেন, আপনি একটি চকলেট ফ্যাক্টরিতে চাকরি পেলেন যেখানে মিল্ক ক্যান্ডি পয়দা হয়। আপনি একটি প্রোগ্রাম তৈরি করবেন যেখানে ১০০ টা মিল্ক ক্যান্ডি প্রোডাকশন হবার পর মেশিন অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আরেকটা প্রোগ্রাম ও হতে পারে। যদি হুট করে পাওয়ার কাট হয়ে গিয়ে যদি আবার পাওয়ার আসে তাহলে ক্যান্ডি কাউন্ট যেখানে অফ হয়েছে সেখান থেকে শুরু হবে।এটা যথেষ্ট প্রফেশনাল লেভেলের লজিক প্রোগ্রাম। কিন্তু শুরুটা করতে হবে আপনার সিড়ি থেকে। কি বলেন ভাই? মানে কি?হ্যা, ধরেন আপনার সিড়ির উপরে এবং নিচে দুইটি সুইচ আছে। কিন্তু বাতি একটাই। এখন এই দুই সুইচ দিয়ে আপনি একটি বাতিকে কন্ট্রোল করার প্রোগ্রাম জানাটা জরুরি। এই প্রোগ্রামটা করতে পারলে এবং ল্যাডারের প্রতিটি রাং বুঝতে পারলেই ধরে নিবেন এইতো হাটি হাটি পা পা করে আপনি এগোচ্ছেন ইন্ডাস্ট্রিয়াল হাই লেভেল সিস্টেমে।আমার পি এল সি নিয়ে ইবুকটিতে একদম ব্যাসিক মানে আপনার সিড়ি থেকে শুরু করে পৌছে দিব একদম ইন্ডাস্ট্রির দরজায় ইনশাআল্লাহ। অনেক পি এল সি বই এ শুধুমাত্র ল্যাডার একেই শেষ। কিন্তু আমার ই-বুক এ প্রতিটি সিম্বলের বিস্তারিত ব্যাখ্যা পাবেন ইনশাআল্লাহ। শুধু অটোমেশন পড়লেই হবে? পাওয়ার সিস্টেম, সাবস্টেশন এবং সুইচগিয়ার, ইন্ডাস্ট্রিয়াল ক্যালকুলেশন এগুলোও জরুরি।তাই আমার লিখা ৬টি ইবুকঃ📘Ebook1: ইলেকট্রিক্যাল যখন ABC এর মত সহজ📘Ebook2: সাবস্টেশন এবং সুইচগিয়ারের ময়নাতদন্ত📘Ebook3: ইন্ডাস্ট্রিয়াল জটিল টপিকের সরল আলোচনা📘Ebook4: পাওয়ার সিস্টেম নিয়ে আড্ডা📘Ebook5: চা এর আড্ডায় পি এল সি📘Ebook6: ট্রান্সফরমার মহাশয়ের খুটিনাটিগল্পের ছলে প্রকৌশলকে জানতে এবং ভাইবা বোর্ডে দুর্দান্ত পারফরম্যান্স করতে আর দেরি কেন? সামান্য কিছু হাদিয়ার বিনিময়ে লুফে নিন ৬টি ইবুক। আগ্রহী হলে ইনবক্সে নক দিন অথবা what's app 01741994646 ফ্রেশ ভাইদের মনের জিজ্ঞাসাঃ পি এল সি, ভি এফ ডি, মোটর কন্ট্রোলিং এ এক্সপার্ট হতে চাই, কিভাবে সম্ভব? তার আগে ছোট ভাইদের একটি ইন্ডা... Read more »
Mazadul Hasan Shishir 0 14:14 আমি পাওয়ার সিস্টেম, সাবস্টেশন, অটোমেশন নিয়ে আমি কিছুই জানিনা, একদম শূণ্য। কিন্তু জিরো টু হিরো কিভাবে হওয়া যায়?অনেকেই বলবে অমুক বই ফলো করেন, অমুক জায়গায় কোর্স করেন। কিন্তু বাস্তবতা হল নিজের আগ্রহ আর ব্যাসিকের ভিত্তি মজবুত না হলে কখনোই শেখা সম্ভব নয়। এজন্য আমি প্রাধান্য দিই কিভাবে আমার লিখায় পাঠকদের মন বসবে?বই একটি উত্তম ঘুমের ওষুধ তখনই যখন তা খুব গতানুগতিক ভাষায় রচিত হয়। কেমন হয় যদি আগে গল্প করে পরে শেখানো হয়?কথা না বাড়িয়ে আপনাদের যাস্ট একটা ডেমো দেখাব। যদি ঘুম আসে তাহলে ঘুম চলে যাবে আশা করি।আমাদের দেশে একটা প্রবণতা আছে কিছু জেনে না বুঝেই বিদ্যুৎ গেলেই গালি দিয়ে বিদ্যুৎ কোম্পানির চোদ্দগুষ্টি উদ্ধার করি। কারিগরি বাস্তবতা কি বলে?ধরুন, আপনি আপনার জন্মদিন খুব জাকজমকভাবে পালন করবেন। আপনার পরিচিতদের মধ্য থেকে ৫০ জন মানুষকে দাওয়াত করলেন। ঐতিহ্যবাহী সুলতান ডাইন থেকে ৫০ প্যাকেট কাচ্চি বিরিয়ানি পার্সেল করে আনলেন। কিন্তু পরে দেখা গেল যে ৫০ জনকে দাওয়াত করলেন তাদের প্রত্যেক ই সাথে করে একজন অতিথিকে নিয়ে আসলেন। তাহলে অতিথির সংখ্যা দাড়াল ১০০ জন। কিন্তু আপনার কাছে আছে ৫০ প্যাকেট বিরিয়ানি। তাই আপনি একটা প্যাকেটকে ১ঃ২ করে ভাগ করে সবার মাঝে পরিবেশন করলেন। এখানে চাহিদা ছিল ১০০ প্যাকেট কাচ্চি বিরানির কিন্তু আপনার কাছে ছিল ৫০ প্যাকেট। কিন্তু আপনি কাউকে অভুক্ত রাখেননি।৫০ প্যাকেট ই সবার মাঝে ভাগ করে দিয়েছেন। কিন্তু ঘাটতি এক জায়গায় রয়ে গেল সেটা হল তৃপ্তি নিয়ে সবাই খেতে পারল না। লোডশেডিং এর দৃশ্যপট টাও ঠিক এরকমই। দেশের ২৪ ঘন্টায় বিদ্যুৎ এর চাহিদা আর উৎপাদন একই নাও হতে পারে। যখন বিদ্যুৎ চাহিদার তুলনায় বিদ্যুৎ উৎপাদন কম হয় তখন বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো বাড়তি চাপ হ্রাসের জন্য মাঝে মধ্যে এক এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে অন্য এলাকায় বিতরণ করে। আর এই প্রক্রিয়াকে বলে লোডশেডিং।তবে কারিগরি ত্রুটি, বজ্রপাত, পাওয়ার লাইনে গাছপালার পতন ঘটলেও পাওয়ার ট্রিপ করতে পারে। এটা লোডশেডিং নয়।আমি নিশ্চিত আপনি লিখার মধ্যে এতটাই নিমগ্ন ছিলেন যে প্রতিটি লাইনই মনোযোগ দিয়ে পড়েছেন, তাইনা? ইশ! ডিপ্লোমা বি এস সি তেও যদি এরকম লেখা বই পেতাম!!!সময় এখনো আছে আর সুযোগও। নবীন যারা তারা ভাবছেন ভাইবা কিভাবে ফেস করবেন? কিভাবে প্রিপারেশন নিবেন? শুধুমাত্র পরীক্ষার্থীই নয় কর্মরত ভাইদেরও অনেক সময় কাজের সুবিধার জন্য থিওরি আওড়ানো লাগে!এরকম গল্পে গল্পে বিভিন্ন প্রকার অজানা সাবস্টেশন এবং সুইচগিয়ারের ডিভাইস, ইলেকট্রিক্যাল বেসিক, পাওয়ার সিস্টেম, পি এল সি, ইন্ডাস্ট্রিয়াল ক্যালকুলেশন নিয়ে খুব সহজেই জানতে আমার বইগুলো নিতে পারেন।আমার লিখা ই-বুকগুলোঃ📘Ebook1: ইলেকট্রিক্যাল যখন এ বি সি এর মত সহজ📘Ebook2: সাবস্টেশন এবং সুইচগিয়ারের ময়নাতদন্ত📘Ebook3: ইন্ডাস্ট্রিয়াল জটিল টপিকের সরল আলোচনা📘Ebook4: পাওয়ার সিস্টেম নিয়ে আড্ডা📘Ebook5: চা এর আড্ডায় পি এল সি📘Ebook6: ট্রান্সফরমার মহাশয়ের খুটিনাটি পুরো প্যাকেজ লোভনীয় ডিসকাউন্টে পেতে (সফটকপি) ইনবক্সে নক দিন অথবা what's app 01741994646। আপনি চাইলে যেকোন একটি ই-বুক ও নিতে পারবেন। আমি পাওয়ার সিস্টেম, সাবস্টেশন, অটোমেশন নিয়ে আমি কিছুই জানিনা, একদম শূণ্য। কিন্তু জিরো টু হিরো কিভাবে হওয়া যায়? অনেকেই বলবে অমুক ... Read more »